পটুয়াখালীতে অপহরণ ও ডাকাতির ঘটনায়..

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৫ । ১৮:৪৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৫ । ১৮:৫২

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালীর বাউফল থানাধীন কালাইয়া বন্দরের চাঞ্চল্যকর অপহরণ ও ডাকাতির ঘটনায় ৫০ ঘণ্টা পর ব্যবসায়ী শিবানন্দ রায় বণিক (৭২) উদ্ধার হয়েছেন। ৫ জানুয়ারি রাত ১২টার দিকে কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধার করার পর ৫ জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিক অস্ত্রের মুখে জিম্মি হয়ে অপহৃত হন। এরপর ৫২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, “আমরা প্রাথমিকভাবে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি, যার মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ, বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা (২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী (২২)। এ সময় অপহরণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র এবং লুণ্ঠিত ১৩৫৮০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ ঘটনায় পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!