গাইবান্ধায় বিজ’র সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে..

প্রকাশ: 24 December 2024 । 19:11 | আপডেট: 24 December 2024 । 19:11

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ সুন্দরগঞ্জ শাখার সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় ২শতাধিক দু:স্থ- অসহায় ও শারিরীক প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।

২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সুন্দরগঞ্জ বহিরগোলা বিজ শাখার অফিস প্রাঙ্গন থেকে এসব কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ আলোচনা সভায় বিজ প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচী) শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ কৃষি অফিসার রাশেদুল কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিজ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার,টিম-১ (মাইক্রোফাইন্যান্স) মতিউর রহমান। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গাইবান্ধা জোনের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন,বিজ প্রধান কার্যালয় ঢাকা শিক্ষা ও সামাজিক সুরক্ষা ডেপুটি ম্যানেজার কামরুজ্জামান,সুন্দরগঞ্জ বিজ’র শাখা ব্যবস্থাপক আজিজুল হক,বিজ শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির ম্যানেজার আনোয়ার জাহিদ প্রমুখ। সঞ্চালনা করেন গাইবান্ধা জেলার বিজ শাখার সাব জোনাল ম্যানেজার তায়েজুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এই এলাকার অর্থ সামাজিক উন্নয়নে মাইক্রোফিনান্স কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও সামাজিক সুরক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!