সৌদি পৌঁছেছেন ১৯১৪৯ হজযাত্রী

প্রকাশ: 27 May 2023 । 15:33 | আপডেট: 27 May 2023 । 16:35

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ থেকে চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার (২৬ মে) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

 

হজ অফিস জানিয়েছে, সৌদিতে আগত ১৯ হাজার ১৪৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ১৪৫৮৫ জন হজযাত্রী।

 

হজ বুলেটিনে জানানো হয়েছে, শুক্রবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলাম এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের মক্কার বাড়ি সরেজমিনে পরিদর্শনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!