আমরা ঐক্যবদ্ধ, বিজয় নিয়ে ঘরে..
প্রকাশ: 26 May 2023 । 23:37 | আপডেট: 26 May 2023 । 23:43
মো রফিকুল ইসলাম সবুজ, গৌরনদী করেসপন্ডেন্ট, বরিশাল
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে যে কোন মূল্যে নৌকার প্রাথী খোকন সেরনিয়াবাতকে জয় করাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে অব্যহৃতি রাখতে হয়, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই। বিধায় আগামি ১২জুন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করাতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) কে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় গৌরনদীতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য কালে তিনি (আবুল হাসানাত আবদুল্লাহ্ )এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী পৌরসভা মাঠে বিশেষ বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আ.ফ,ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত কর্নেল) জাহিদ ফারুক (এমপি), সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সংসদ সদস্য মো. শাহেআলম, রুবিনা আক্তার মিরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি, জেলার ১০ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক, ১০ উপজেলা চেয়ারম্যান, গৌরনদী পৌরমেয়র মো.হারিছুর রহমান-সহ ৬পৌর সভার মেয়র ও বরিশাল মহানগর ৩০টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে বর্ধিত সভায় আমন্ত্রন জানানো হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.