শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ..
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ । ১৭:৪৪ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ । ১৭:৪৪
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরতলীর আরামবাগ এলাকা থেকে মাদক কারবারি মুন্না রবিদাস (২৫) কে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে।
ওসি আরো জানান, মাদক কারবারি মুন্না রবিদাস রাজনগর থানার দক্ষিণখার পাড়া এলাকার মৃত ঠাকুরা রবিদাসের ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.