নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, জয় নৌকারই..
প্রকাশ: 25 May 2023 । 12:34 | আপডেট: 25 May 2023 । 12:34
সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টায় নিজ বাড়ির পাশে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ভোট দিয়ে বের হয়ে ভিক্টরি চিহ্ন দেখিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছেন। জয় নৌকারই হবে। এ সময় কয়েকশ ভোটার লাইনে দাঁড়িয়ে ছিল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.