আজ থেকে কুয়াকাটায় শুরু হচ্ছে..

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ । ১৮:০৬ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ । ১৮:০৬

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

আজ সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী  ৩ দিন ব্যাপী শ্রীকৃষ্ণের রাস পুজা উৎসব।
আবহাওয়া অনুকুল ও সাপ্তাহিক ছুটির কারনে ৩ দিন ব্যাপী এ উৎসবে কুয়াকটায় লক্ষাধিক পূর্ণ্যার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। তাই পূণ্যার্থীদের বিশ্রাম ও নাম কৃর্ত্তনের জন্য মন্দির প্রাঙ্গন প্রস্তুত করা হচ্ছে। মন্দিরের ভেতরে স্থাপন করা হচ্ছে নতুন ১৭ জোড়া রাধাকৃষ্ণের যুগল প্রতিমা। কারিগরদের হাতের নিপুন ছোয়ায় প্রতিমাগুলো  সাজিয়ে তোলা হচ্ছে। শুক্রবার দিনভর চলবে রাধাকৃষ্ণের পুজা, হরিনাম সংকৃর্ত্তন ও ভক্তিমুলক গানের অনুষ্ঠান।
শনিবার ভোররাতে কুয়াকাটা সৈকতে অনুষ্ঠিত হবে গঙ্গাস্নান বা পূন্যস্নান।  এ উৎসবকে ঘিরে সৈকত ও আশপাশের এলাকায় সহস্রাধিক অস্থায়ী দোকানের সমন্বয়ে বসেছে মেলা। রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় আগতদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনর প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!