১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে..

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ । ২০:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ । ২০:৪৯

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। মঙ্গলবার রাত ৭টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার আবাসন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চরমোন্তাজবাসীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছাত্র-জনতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী পর্যটন সেবা উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম মুন্সি ও সাধারণ সম্পাদক আইয়ুব খানসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে ১২ নভেম্বর দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানান, যাতে এ দিনটি উপকূলবাসীর স্মরণে বিশেষ গুরুত্ব পায় এবং তাদের ন্যায্যতা ও অধিকার আদায়ের দাবিগুলো তুলে ধরা যায়।

বক্তারা আরও বলেন, উপকূলের পরিবেশ সুরক্ষায় ১৯টি উপকূলীয় জেলা নিয়ে একটি আলাদা ‘উপকূল মন্ত্রণালয়’ গঠন করা যেতে পারে। এ ধরনের উদ্যোগ উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য টেকসই পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!