শ্রীমঙ্গলে ইউপি চেয়ারম্যান, সচিব ও..

প্রকাশ: 24 May 2023 । 14:48 | আপডেট: 24 May 2023 । 14:48

আতাউর রহমান কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট,শ্রীমঙ্গলঃ

শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স আজ বুধবার শেষ হয়েছে ।

জাতীয় স্হানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ অনু্ষ্িঠত হয়।

আজ দুপুর ১২ টায় সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

গত সোমবার সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এ কোর্সের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস।

প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, মহিলা সদস্যসহ ৪২ জন অংশগ্রহন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!