কলাপাড়ায় সাবেক ত্রান প্রতিমন্ত্রীর ভাই..
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ । ২২:৩৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ । ২২:৩৮
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর মহিপুর থানার ৫০ লক্ষ টাকার চাঁদাবাজি মামলায় কোন কারাবাস ছাড়াই জামিনসহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেন সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমানের জ্যেষ্ঠ ভ্রাতা, ফ্রেশ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আশীষ রায়ের আদালত থেকে তিঁনি স্বেচ্ছায় আত্মসমর্পন করার পর আদালত পুলিশ রিপোর্ট পর্যন্ত তাঁর জামিন সহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার ২৯ অক্টোবর শেষ বিকেলে জনসমাগম এড়িয়ে আদালতের আইনজীবী সহকারীদের চালাচলের পথ দিয়ে এজলাস কক্ষে প্রবেশ করে আসামীর ডকে দাড়ান ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান। এসময় বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা তাঁকে সন্মানিত লোক বলে আদালতকে অবহিত করেন।
পরে তাঁর নিযুক্তীয় কৌশুলী জামিনসহ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি লাভের পৃথক আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনেন। এবং শুনানী শেষে আদালত তৌহীদুর রহমানের উভয় আবেদন মঞ্জুর করেন।
বুধবার দুপুরে মামলার বাদী এসএম সিদ্দিকুর রহমান বাবু আদালতের এ আদেশে ক্ষুব্ধ হয়ে গনমাধ্যমকে বলেন, সব পক্ষ ম্যানেজ করেই তিঁনি জামিন নিয়েছেন বলে আজ শুনতে পেয়েছি । আদালতের আদেশের সহিমোহর সংগ্রহে আবেদন করেছি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো।
উল্লখ্য, ১৫ অক্টোবর ২০২৪ এসএম সিদ্দিকুর রহমান কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাবেক ত্রান প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান, তাঁর দুই ভাই সহ ৩০ জনের নামে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩৮৫/৩৮৭/১১৪/৫০৬ (খ) ধারায় নালিশী মামলা দায়ের করেন। আদালত বাদীর নালিশী মামলা আমলে নিয়ে ওসি, মহিপুর থানাকে এজাহার গন্যের নির্দেশ দেন। মামলায় আরও অজ্ঞাত ২০/৩০ জন আসামী রয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.