কলাপাড়ায় সরকারি এম বি কলেজ..
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪ । ২১:২১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ । ২১:২১
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠ দীর্ঘ ৬মাস অবৈধভাবে উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরের দিকে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে সাধারন শিক্ষার্থীদের মধ্যে মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার বক্তব্য রাখেন। এসময় মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের সাধারন শিক্ষার্থীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কলাপাড়া শহরের সবচেয়ে বড় এ কলেজের খেলার মাঠে শিক্ষার্থীসহ কিশোর-তরুণরা খেলাধুলা করে। বৃদ্ধরা হাঁটাহাঁটি করার জন্য এবং ভোরে স্বাস্থ্যসচেতন ব্যক্তিরা শরীরচর্চার জন্য মাঠটি ব্যবহার করেন। কিন্তু তারা এখন মাঠটি ব্যবহার করতে পারছেন না।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে একটি পক্ষ নিজেদের আর্থিক স্বার্থ লাভের জন্য কলেজ মাঠে মেলার নাম করে মাঠটিকে দখল করে নেয়। সে মাঠটি তারা এখনও উন্মুক্ত করেনি। এতে শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি মানসিক বিকাশে বিঘ্ন ঘটে । আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঠটি উন্মুক্ত না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, অতিশীঘ্রই মাঠটি উন্মুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.