আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযানের..
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ । ১৯:২৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৪ । ১৯:২৬
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার ২১ অক্টোবর ২০২৪ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন,কৃষি সম্প্রাসারণ অফিসার মোঃ গোলাম রব্বানী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ লিংকন, আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মজর্তা তৌহিদুল ইসলাম মোঃ রমিরুল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.