ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল অডিটোরিয়ামে শরৎ..
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ । ০৯:১৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৪ । ১৬:১১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আবৃত্তি নৃত্য ও গানে শরৎ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হলো ১৯ অক্টোবর ২০২৪ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট মন্ডল অডিটোরিয়ামে।
শিশু নন্দন শিশু কিশোর সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং নাট্নন্দন সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র এই ঋতুরাণী শরৎ উপলক্ষে আবৃত্তি নৃত্য ওর সংগীত সন্ধ্যার আয়োজন করেন। অনুষ্ঠানটি তিন পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্ব :
প্রথম পর্ব উদ্বোধন করেন, কলকাতা,ভারতের আমন্ত্রিত সাংবাদিক, ভাষা ও শব্দ শ্রমিক, আত্মজন পত্রিকার সম্পাদক
আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি ছিলেন, কবি সংগঠক, শিক্ষক লায়ন গণি মিয়া বাবুল।
শেষ অতিথি, কবি ও গীতিকার, আব্দুল গনি ভূঁইয়া এবং কবি, গীতিকার দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক লেখক, আবৃত্তি শিল্পী, নাট্য পরিচালক, রবিউল আলম রবি সরকার।
প্রথম পর্বে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশুনন্দন ও নটনন্দনের শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে শরতের মনোমুগ্ধকর নাচ,গান ও আবৃত্তি পরিবেশিত হয়। আমন্ত্রিত সংগঠন শিল্পবৃত্বের শিশু-কিশোরদের দলীয় কাব্যগীতি, শরৎ রাণীর দেশে পরিবেশিত হয়। এছাড়াও আমন্ত্রিত আরো অনেক শিশুর একক নাচ গান ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়।

উপস্থাপনায় ছিলেন শাহানা সুলতানা ও লাবণ্য সীমা। ঈদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাই খালেদা সরদার, কাজী সালমা, মেরি রহমান, সন্ধ্যা সাতটায় দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্ব:
নটনন্দন ও শিশুনন্দন এর উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় পর্ব উদ্বোধন করেন, কবি ও জলছবির সম্পাদক,জামসেদ ওয়াজেদ, প্রধান অতিথি ছিলেন,কবি ইমরোজ সোহেল,বিশেষ অতিথি, কবি, গীতিকার, নটনন্দন ও শিশুনন্দনের সহ-সভাপতি, কামরুল হাসান সোহাগ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের শিল্পী, খালেদা, রোজী, ফাতেমা বেনজীর, সুমী,মেরী, মারিয়া।
সংক্ষিপ্ত আলোচনা শেষে নটনন্দনের শিল্পীদের অংশগ্রহণে দলীয় সঙ্গীত শরৎ তোমার অরুন আলোর অঞ্জলি পরিবেশিত হয়।
এর পরে শুরু হয় শরৎ ঋতুর বিশেষ পর্ব ঋতুরাণী শরৎ এর শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি শীর্ষক বিশেষ আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান।
প্রথমে একক আবৃত্তি পরিবেশন করেন সাংবাদিক, লেখক,আবৃত্তি শিল্পী, রবিউল আলম রবি সরকার। একক সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী আহমাদ মায়া আখতারী। সঙ্গীতশিল্পী শওকত আরা আঁখি।আবৃত্তি শিল্পীরা হলেন,শাহানা সুলতানা,লাবণ্য সীমা,খালেদা সরদার,ফাতেমা বেনজীর,মরিয়ম রহমান,মুক্তা পারভীন,সঙ্গীত শিল্পীরা হলেন,সুমী চৌধুরী, দোলা,মেরী রহমান,মারিয়া সহ আরো অনেকে। বিশেষ আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান শেষে তৃতীয় পর্ব শুরু হয়।
বিশিষ্ট কবি, সংগীত ও আবৃত্তি শিল্পী বন্ধুদের অংশ গ্রহণে তৃতীয় পর্ব শুরু হয় রাত ৮টায়। আবৃত্তি অংশ নেন যথাক্রমে, সিদ্দিকুর রহমান পারভেজ, জি এম মোরশেদ, আনোয়ার পারভেজ, রলি আক্তার সহ আরো অনেকে। কবিতা পাঠ করেন কবি গোলাম মাওলা সিকদার সহ আরো অনেকে। সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী প্রেমা সহ অনেকেই। সংগীতশিল্পী নীলা চৌধুরী সহ আরো অনেকে। ভারত ঋতুর এই সুন্দর আয়োজনে বাংলার ঋতু প্রকৃতির বৈচিত্র্য বহন করে চলেছে শিশুনন্দনের শিশু-কিশোর ও নটনন্দন এর শিল্পীরা।
মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন শিশুনন্দনের সাধারণ সম্পাদক কাজী সালমা আক্তার, রোশনী ফেরদৌস, নটনন্দনের, রোজি হক, সরদার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.