কলাপাড়ায় অভিনব কায়দায় মরিচের গুড়া..
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ । ১৫:৩১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ । ১৫:৩৫
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় একটি বিয়ে বাড়িতে সিনিয়র জুনিয়র বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮ জনকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে।
শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, টিয়াখালী ইউনিয়নের বঙ্গবন্ধু কলোনিতে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে মরিচের গুড়া ছিটিয়ে অভিনব কায়দায় এই হামলার ঘটনা ঘটে। পরে আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তবে এ ঘটনায় ওই রাতেই জড়িত সন্দেহে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহম্মেদ জানান, ঐদিন রাতেই ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইন অনুৃযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.