কুয়াকাটায় নিজেকে নির্দোষ দাবি করে..

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ । ১২:২৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ । ১৫:০২

আব্দুল কাইয়ুম আরজু কুয়াকাটা করেসপন্ডেন্ট:-

কুয়াকাটায় মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে সাবেক পৌর যুবদল নেতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবে কুয়াকাটা পৌর যুবদলের সাবেক আহবায়ক সদস্য নজির আকন এই সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ নভেম্বর অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট, বিডি ক্রাইম ও আঞ্চলি দৈনিক মতবাদ প্রত্রিকায় আমাকে জড়িয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদের উপস্থাপিত তথ্যের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এমনকি আমার অনুসারি কেউ জড়িত নেই। সংবাদে উল্লেখিত বসত ঘরে হামলা, চাঁদা দাবী ও মারধরের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। প্রকৃতপক্ষে স্থানীয়ভাবে কোন বসত বাড়িতে হামলা, ভাংচুর ও কাউকে মাঃষয়ের মতো ঘটনা ঘটেনি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য, পৌর বিএনপি’র নেতারা অবগত আছেন। আমার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ নেই। তার পরও একটি কুচক্রিমহল সংবাদ কর্মীদের ভুল বা বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে সাংবাদ পরিবেশন করিয়েছেন। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী সাদ্দাম শিকদার ও তার বড় ভাই আউয়াল শিকদার এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তাদের প্রতিষ্ঠিত সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম শিকদার ও তার ভাই আউয়াল শিকদার আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছসেবক লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বিগত পনের বছর আওয়ামী লীগের ক্ষমতা অপব্যবহার করে এবং মহিপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের এর সাথে সখ্যতা পুজি করে এলাকার সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। অসহায় ও গরীব শ্রেণীর মানুষের সম্পত্তি ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন কোম্পানীর নিকট নাম মাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা অবৈধ ক্ষমতার দাপটে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। এমনকি সরকারি খাল থেকে বালু বিক্রয় করে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ ছিলো। অদৃশ্য শক্তির ক্ষমতার ভয়ে মানুষ মুখ খুলতে পারেনি। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলায় চক্রটি আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!