যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে রওনা..

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ । ১৬:০১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ । ১৬:০১

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডা’র উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।

এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। সফর শেষে আগামী ২৫ অক্টোবর সেনাপ্রধান বাংলাদেশে আসবেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!