কলাপাড়ায় কারিতাসের উদ্যোগে মহিপুরে রিমালে..

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ । ১৭:৩২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ । ১৭:৩২

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ার মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের মানবিক সাড়াদান প্রকল্পের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ৩২০ দরিদ্র পরিবারের মাঝে বহুমূখী অর্থ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মহিপুর থানার সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা, ২০ লিটার সাইজের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের মগ, খাবার স্যালাইন, রিচার্জেবল লাইট ও জেরিকেন বিতরণ করা হয়েছে। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে ঘর মেরামতের জন্য ৩৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় মহিপুর অফিসে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনের সঞ্চালনায় ও বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজীসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। এসব সহায়তা পেয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!