পটুয়াখালীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত..

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৪ । ১৪:৩৭ | আপডেট: ৪ অক্টোবর ২০২৪ । ১৪:৩৭

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীতে সেনাবাহিনীর যৌথঅভিযানে একাধিক ব্যক্তির গুরুতর অভিযোগ (ব্যাংক ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি) ৮ মামলায় অভিযুক্ত পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কুড়িপাইকা পাজাখালী গ্রামের বাসিন্দা রফিজ ওরফে (রফিক) মাঝির ছেলে কুখ্যাত সন্ত্রাসী মোঃ সোহাগ মাঝিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

বৃহস্পতিবার (০৩ অক্টোবর)  রাত ১১ টায় পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তথ্য সূত্রমতে, পটুয়াখালী সদর সেনাবাহিনী ক্যাম্পে মোঃ সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি গুরুতর অভিযোগ নিয়ে আসেন সে পটুয়াখালী সদর থানায় ধর্ষণ, ডাকাতি, অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলার সাথে জড়িত।

এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, সে সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালনার মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে এবং পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল গ্রেপ্তার করার জন্য।  তার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তার নির্ভুল অবস্থান শনাক্ত করার জন্য, বেশ কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। অবশেষে, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাত ২ টায় যৌথ অভিযানিক টিম তাকে প্রত্যন্ত গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পটুয়াখালী সদর থানার হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত আগের কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!