গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী..

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪ । ২০:১২ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ । ২০:১২

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় আশাদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কে ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশাদুল ইসলামের সাঘাটা উপজেলার হলদিয়া গ্রামের মৃত আলতাফ হোসেন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ওইসময় তিনজন একই মোটরসাইকেলযোগে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী বাজারের সামনে পৌঁছিলে অপর একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ আরোহীরা ছিটকে পড়ে যান। এসময় প্রচন্ড রক্তক্ষরণে মোটরসাইকেল চালক আশাদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!