কলাপাড়ায় প্রভাষক মো. শহিদুল ইসলাম..

প্রকাশ: ১ অক্টোবর ২০২৪ । ১৭:৪৮ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ । ১৭:৪৮

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রধান, বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত: মো: আবদুস সত্তার মিয়ার পুত্র মো. শহিদুল ইসলাম (সোহেল) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রীজের অধীনে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৫.৩০ মি.-এ ভারতের কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এ গ্রান্ড কনভোকেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রের মোট ১৭ জন বিশিষ্টজনকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মান সূচক এ ডিগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রীজের প্রতিনিধি এস. কে বনিক, মি. ড্রিম স্কিন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ, ড. মো. শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ কতৃপক্ষ এবং কলাপাড়ার শিক্ষক সংগঠন’র নেতৃবৃন্দ।

ড.মো.শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক আইসিটি প্রভাষক ও মুসুল্লীয়াবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. এরশাদুল ইসলাম জানান, স্যার এর আগেও এ ধরনের সন্মাননা পেয়েছেন। তিনি কলাপাড়া, আমতলী, রাঙ্গাবালী এবং তালতলী উপজেলায় শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। পটুয়াখালী এবং বরগুনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তার এ প্রাপ্তিতে এই অঞ্চলের শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত।

ড. মো. শহীদুল ইসলাম বলেন, এ ধরনের প্রাপ্তি যে কোন শিক্ষকের জন্য সন্মানের। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রীজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি ভবিষ্যতে যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!