বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হৃদয়..
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ । ১৭:২৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ । ১৭:২৯
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( পবিপ্রবি)’র নবাগত ভিসি ড. কাজী রফিকুল ইসলামসহ শিক্ষক, কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শিক্ষার্থীবৃন্দ।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী শহরের মুন্সেফ পাড়ায় ভাড়াটিয়া বাসায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া’র শোকাহত পিতা রতন চন্দ্র তরুয়া ও শোকাহত মাতা অর্চনা রানীর হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন পবিপ্রবি’র ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, বিএএম অনুষদের ডিন প্রফেসর ডক্টর জাহাঙ্গীর কবির, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্টারের দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, প্রফেসর মো জামাল হোসেন, প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রফেসর ড. মামুনুর রশীদ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, ডেপুটি রেজিস্ট্রার ইমরান হোসেন, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শিক্ষার্থীবৃন্দ।
এ সময় নবাগত ভিসি ড. কাজী রফিকুল ইসলাম শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার বড় বোন রিতু রানী তরুয়াকে পবিপ্রবিতে একটি চাকুরী দেয়াসহ পরিবারকে সহযোগীতার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচদিন পর মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে হৃদয় তরুয়ার মৃত্যু ঘটে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.