কবি-সাহিত্যিকদের আড্ডার মধ্যমনি সাহানা সুলতানা

প্রকাশ: 21 September 2024 । 10:21 | আপডেট: 23 September 2024 । 17:47

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার ফার্মগেট ইন্দিরারোডস্হ অন্যধারা ও দৈনিক আলোকিত প্রতিদিনের অফিসে অন্যধারা সাহিত্য সংসদের সৌজন্যে একটি সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।উক্ত আড্ডার মধ্যমনি ছিলেন সাহানা সুলতানা। কবি ও সম্পাদক সৈয়দ রনোর উপস্থাপনায় কবি সাহানা সুলতানার স্বরচিত কন্ঠে সাতটি কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি তন্ময় হারিস। প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি ড. মাহবুব হাসান ও প্রধান আলোচক ছিলেন কবি সরকার মাহবুব।আলোচনায় কবি সাহানা সুলতানার কবিতার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন পর্যালোচনা মূলক দিক নির্দেশনা দেন।

এছাড়া নির্বাহী সম্পাদক কবি জনাব শাওন আসগর নানা গঠন মূলক আলোচনা করেন। অপরদিকে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছেন কবি সাহানা সুলতানা। তিনি বলেন সাহিত্য জগতে এমন আড্ডা সামনে দিকে কবিদের আরো অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে, কবি সাহানা সুলতানাকে কাব্যাঙ্গনের স্মৃতির ফ্রেমে চিরস্মরণীয় করে রাখার জন্য স্মারক পত্র প্রদান করেন।

কবির বক্তব্যে , সকলের উপস্থিতিতে আড্ডাটি বেশ জমজমাট, প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!