হিলিতে বন্যাদুর্গত কৃষকদের জন্য বীজতলা..
প্রকাশ: 6 September 2024 । 19:49 | আপডেট: 6 September 2024 । 19:49
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর:-
দক্ষিণ অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হিলিতে ধানের বীজতলা তৈরি করেছে উপজেলা আনসার ভিডিপির সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুহাড়াপাড়া এলাকায় একটি জমিতে বীজতলা তৈরি শুরু করেন তারা। ১০ শতাংশ জমিতে ২৫ কেজি স্বর্ণা-৫ জাতের বীজ রোপণ করা হয়।
উপজেলা আনসার ভিডিপির টিআই আরিফুল ইসলাম বলেন, দিনাজপুরে ১৩টি উপজেলায় আনসার ভিডিপির পক্ষ থেকে ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। এখান থেকে তৈরি ধানের চারা জেলা অফিসারের মাধ্যমে দক্ষিণ অঞ্চলের বন্যাদূর্গত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পাঠানো হবে যাতে দেশে কোনো খাদ্য সংকট তৈরি না হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.