শ্রীমঙ্গলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের..

প্রকাশ: 2 September 2024 । 12:55 | আপডেট: 2 September 2024 । 12:55

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে খরিফ-২/২০২৪-২০২৫ মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে বিনামুল্যে রোপা আমন বীজ সহায়তা দেয়া হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্য এসব বীজ বিতরন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম উপ- সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।

পরে শ্রীমঙ্গল উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ কৃষকের মাঝে ৫ কেজি করে বিনামুল্যে রোপা আমন বীজ বিতরন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!