হিলিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট..

প্রকাশ: 19 May 2023 । 11:59 | আপডেট: 19 May 2023 । 11:59

মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটি শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত করেছে। নির্বাচিত শ্রেষ্ঠ স্কাউট হলেন, বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী মোঃ শান্ত মালিথা। বুধবার (১৭ মে) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকমন্ডলী উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারকমণ্ডলীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ (ভারপ্রাপ্ত) দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু প্রমুখ। বিচারকমণ্ডলী শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে (স্কুল, কলেজ ও মাদ্রাসা) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!