মতলব উত্তরে গাঁজাসহ ২ জন..

প্রকাশ: ১৯ মে ২০২৩ । ১১:৫৯ | আপডেট: ১৯ মে ২০২৩ । ১১:৫৯

শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর করেসপন্ডেন্ট চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তরে গাঁজাসহ ২ জনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই শ্রী সুজিত চন্দ্র দে, এএসআই শাহাদাৎ পাটোয়ারী ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজরা এলাকা থেকে ১৭ মে বুধবার রাত ৯টার দিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদি গ্রামের মো.আলী হোসেন প্রধানের ছেলে সাগর প্রধান (২৩) ও মালাইরকান্দি গ্রামের কালা পাঠানের ছেলে মেহেদী হাসন (২৪)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, তারা দুজনই মাদক ব্যবসায়ার সাথে জড়িত। তাই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদককের সাথে জড়িত যেই হউক, কাউকো ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!