শ্রীপুরে গাঁজাসহ বিক্রেতাকে আটক করলো..

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ । ১১:৪২ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ । ১১:৪২

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

গাজীপুরের শ্রীপুরে বিক্রির সময় গাঁজা বিক্রেতাকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেয়া হয়।

শনিবার (১০ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এলাকায় গাঁজা বিক্রির সময় ১২ পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক এনামুল হক (৩৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে।

মাওনা চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ইমরান হাসান জানান, শনিবার (১০ আগস্ট) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিল শিক্ষার্থীরা। এসময় এক ব্যক্তিকে গাঁজা বিক্রি করতে দেখে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর জন্য দৌড় দেয়। পরে শিক্ষার্থীরা তাকে দৌড়ে আটক করে এবং সাথে থাকা ১২পুড়িয়া গাঁজা পলিথিনে মুড়িয়ে গলায় ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে ব্যারিয়ারের সাথে বেঁধে রাখে। এসময় তাকে দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করে জানায়, আগে সে পথে পথে পান সিগারেট বিক্রি করতো। এর মাঝে সে গাঁজা বিক্রিতে জড়িয়ে পড়ে।

ঘন্টা খানেক আটকে রাখার পর তাকে ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!