নবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃ জেলা..

প্রকাশ: ১৭ মে ২০২৩ । ১৮:৫০ | আপডেট: ১৭ মে ২০২৩ । ১৮:৫০

মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর

চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ মে) ভোর বেলা গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকা হতে চোরাই মোটরসাইকেল সহ ৪ (চার) জন আটক করা হয়।
আটককৃতরা হলেন- সাদুল্লাপুর থানা দড়ি তাজপুর গ্রামের মৃত কফিল উদ্দিন এর ছেলে মোঃ জহুরুল ইসলাম (৩৬), ছোট ছত্রগাছা মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ সৌরভ ইসলাম(২০),দাউদপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মোঃ রাজা মিয়া(৪৫),নিচপাড়া গ্রামরে মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ আব্দুল্লাহ আল মামুন মিঠু(৫৬)।
মোঃ ইবনে মাসুদ বলেন গত মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে ডিসকভার ১০০ সিসি কালো সাদা রঙের মোটরসাইকেল হারিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে তিনি নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাদুল্লাপুর থানা এলাকা থেকে মোটর সাইকেল সহ তাদের আটক করে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহেদ বলেন তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকা হতে চোরাই মোটরসাইকেল সহ চুরির সাথে ৪ জন আসামীকে আটক করা হয়। আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য । বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। আদালতে প্রেরণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!