ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীকে..
প্রকাশ: 14 July 2024 । 16:53 | আপডেট: 14 July 2024 । 16:53
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান এমপির ছবি, ভিডিও সুপার এডিট করে প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যক্তির ম্যাসেঞ্জোরে কথোপকথন সুপার এডিট করে তাঁর সম্মানহানী করার জন্য একটি পর্নো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করার অপরাধে এবার কলাপাড়ায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ১৪ জুলাই বেলা সাড়ে ১১টায় মহিপুর থানা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো: আবুল কালাম ফরাজী কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় মো: আরিফ বিল্লাহ নাসিম, মো: রনি হোসেন রকি, আসাদুজ্জামান কবির মল্লিক, মহসীন উদ্দীন হিমন, সায়েদ কায়সার সজীবসহ ৮ জনকে আসামী করা হয়েছে।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালতে বাদীর অভিযোগ, দাখিলী কাগজপত্র, ভিডিও পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে এজাহার গ্রহনের নির্দেশ দেন। বাদীর নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট মো: গোফরান বিশ্বাস পলাশ ও আদালতের বেঞ্চ সহকারী মো: কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ত্রান প্রতিমন্ত্রীর সাথে অজ্ঞাতনামা এক ব্যাক্তির ম্যাসেঞ্জোরে কথোপকথন সুপার এডিট করে তাঁর সম্মানহানী করার জন্য একটি র্পনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করে আসামীরা। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনা অনুমতিতে পরিচিতি তথ্য সংগ্রহ ও ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মান সম্মান ক্ষুন্ন করার জন্য এতে লাইক, কমেন্টস, শেয়ার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয় আসামীরা। বিষয়টি বাদীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টি গোচর হওয়ায় সকলের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্দ হয়ে বাদী আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
উল্লেখ, এর আগে প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর পোস্টের ঘটনায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগসহ তিন জনের নামে সাইবার নিরাপত্তা আইনে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো: মহিবুল্লাহ বাদী হয়ে ১০জুলাই বরিশাল সাইবার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন। বরিশাল সাইবার ট্রাইবুনালের বিচারক মো: গোলাম ফারুকের সাইবার ট্রাইবুনাল সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৩, ২৫, ২৬, ২৯ ও ৩৩ ধারার অভিযোগে বাদীর দাখিলী কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি আমলে নিয়ে মহিপুর থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীর নিযুক্তীয় কৌশুলী অ্যাডভোকেট ফাহাদ বিন আহসান ও ট্রাইবুনালের বেঞ্চ সহকারী মো: নাজমুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.