৬ দেশের রাষ্ট্রদূত হারাচ্ছেন বাড়তি..
প্রকাশ: ১৫ মে ২০২৩ । ২০:৪৫ | আপডেট: ১৫ মে ২০২৩ । ২০:৪৫
শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবসহ ছয়টি দেশের বাংলাদেশে নিরকারের এ সিদ্ধান্তের যুক্ত রাষ্ট্রদূতকে দেওয়া বাড়তি প্রটোকল সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই দূতাবাসগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার (১৫ মে) এসব তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেনও এমন তথ্য জানান।
ফারুক হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা বাসাবাড়ি এবং অফিসের নিয়মিত প্রটোকল পাবেন। তবে, প্রয়োজনের অতিরিক্ত সুবিধা তারা পাবেন না। ’
এই অতিরিক্ত সুবিধা সম্পর্কে জানতে চাইলে মো. ফারুক হোসেন বলেন, ‘রাষ্ট্রদূতরা কোথায় যাওয়ার সময় তাদের গাড়ির বহরের সামনে ও পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং ফোর্স থাকত। এই সুবিধা এখন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারণ, আমাদের এখন পুলিশ বিভাগে জনবল সংকট রয়েছে। পরবর্তীতে সেটি সুবিধা জনক সময়ে পূর্বের প্রটোকল দেওয়া হবে।’
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.