রাঙ্গাবালীতে গাজাঁসহ মাদক কারবারী আটক
প্রকাশ: 10 April 2023 । 20:01 | আপডেট: 18 April 2023 । 16:51
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২৫০ গ্রাম গাজাঁ ও ২২পিচ ইয়াবাসহ মোঃ রাজন হৃদয় (২১) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন হৃদয় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ড কাজির হাওলা গ্রামের নাসির উদ্দীনের ছেলে ।
রবিবার রাত ১১টার দিকে উপজেলার কাজির হাওলা গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই রবিউল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২২পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় রাজন হৃদয় কে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
-আরএইচবি/কে.বি
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.