আত্রাইয়ে ২৬ হাজার ৮’শত শিশু..
প্রকাশ: ১ জুন ২০২৪ । ২২:০৯ | আপডেট: ১ জুন ২০২৪ । ২২:০৯
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ করেসপন্ডেন্টঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ শনিবার পহেলা জুন ২০২৪ সকালে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি জানান, দিনব্যাপী এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৩ শত এবং ১ থেকে ৫ বছরের ২৪ হাজার ৫ শত শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হনে। মোট ১ শত ৯৩ কেন্দ্রে ৪ শত ৯৯ কর্মীর মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.