শ্রীমঙ্গলে ভূমিকম্প অনুভুত

প্রকাশ: 29 May 2024 । 21:03 | আপডেট: 29 May 2024 । 21:06

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে ভূমিকম্প অনুভুত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা আবহাওয়া অফিসের উদ্ধৃতি দিয়ে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান আনিস জানান, আজ সন্ধ্যা ৭টা ১৩ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূ-কম্পন অনুভুত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। তিনি আরো জানান, ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার দুরে মিয়ানমার ছিল এর উৎপত্তিস্হল।

শ্রীমঙ্গলে ভূ-কম্পন অনুভুত হওয়ার সাথে সাথে অনেক আতংকিত লোকজন বাইরে বেরিয়ে আসেন। এসময় বাসা-বাড়ি, ভবন কেঁপে ওঠে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!