আত্রাইয়ে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন..
প্রকাশ: 26 May 2024 । 15:50 | আপডেট: 26 May 2024 । 15:50
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ করেসপন্ডেন্টঃ
নওগাঁর আত্রাইয়ে সাংস্কৃতিক সংগঠন আত্রাই সুরের মোহনার উদ্যোগে সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে কবির জীবনি ও লেখনি নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের আয়োজক আত্রাই সুরের মোহনার প্রোপাইটর হামিদুল হক রানু, আত্রাই মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক দ্বীন মোহাম্মদ, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম শেখ, সমাজসেবা অধিদপ্তর নওগাঁর অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রহিম,আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার প্রমুখ।
পরে নজরুল গীতি, সুর-তাল-ছন্দ ও নুপুরের ঝনঝনানিতে সাংস্কৃতিক অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত গড়ায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.