নওগাঁয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি..
প্রকাশ: 23 May 2024 । 22:28 | আপডেট: 23 May 2024 । 22:28
মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ করেসপন্ডেন্টঃ
নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহাগ হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ সদর থানার এসআই রাশেদ খান বৃহস্পতিবার (২৩ মে) রাতে শহরের চকপ্রাণ এলাকার বাগবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি সোহাগ নওগাঁ সদরের বাগবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, শহরের চকপ্রাণ বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত দায়রা জজ, দ্বিতীয় আদালত, জয়পুরহাট ( জি আর- ১১/২১) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামি সোহাগ দীর্ঘদিন পলাতক ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.