শ্রীপুরে কলেজ ছাত্র হত্যার আসামী..

প্রকাশ: ২৩ মে ২০২৪ । ২২:০১ | আপডেট: ২৩ মে ২০২৪ । ২২:০১

বশির আহমেদ কাজল, ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে গুলিতে নিহত কলেজ ছাত্র ফরিদ হত্যার প্রধান আসামী ইমরানকে (২৫) অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। ইমরান টেপিরবাড়ী গ্রামের মোশারফ হোসেন মনসুরের  ছেলে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য মতে, গত ২১ মে রাতে টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক যুবক গুলিতে নিহত হয়। সে মামলার এজাহার নামীয় আসামী ইমরান। তাকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান করে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে তার বাসার ওয়ারড্রপ থেকে ১টি পিস্তল ২টি তাজা গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ২০০পিছ ইয়াবাও উদ্ধার করা হয়।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা রুজু হয়েছে। অন্য আসামীদের গ্রপ্তারে অভিযান চলমান আছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!