গৌরনদীর বার্থীতে মটরসাইকেল মার্কার সমর্থনে..

প্রকাশ: ২৩ মে ২০২৪ । ২১:১৮ | আপডেট: ২৩ মে ২০২৪ । ২১:১৮

রফিকুল ইসলাম সবুজ, গৌরনদী করেসপন্ডেন্ট, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমান’র মটরসাইকেল মার্কার সমর্থনে বার্থী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে গৌরনদীর বার্থী ইউনিয়নের উদ্যোগে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক হাওলাদার’র সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. হারিছুর রহমান।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমেদ হারুন, আবু সাঈদ নান্টু, উপজেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম,নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত মেয়র) আতিকুর রহমান শামীম।

উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান’র সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন, উপজেলা সে¦চ্ছা সেবক লীগের সভাপতি মো.ফারুক হোসেন বেপারী, আওয়ামী লীগ নেতা মো.মকবুল হোসেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, যুবলীগ নেতা কাজী মোস্তাফিজুর রহমান রনি, ইউপি সদস্য মো.মামুনুর রহমান মনু মোল্লা, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.স্বপন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন-প্রমূখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!