কলাপাড়ায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মতবিনিময়..
প্রকাশ: 22 May 2024 । 18:45 | আপডেট: 22 May 2024 । 18:45
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন – দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার দুপুরের দিকে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির।
কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মাননুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া নাগরিক ফোরামের সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সদস্য মো. এনামুল হক, কলাপাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ—সভাপতি অমল মুখার্জি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রুমান ইমতিয়াজ তুষার, মো. মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মোস্তফা জামান সুজন, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আল ইমরান প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.