কলাপাড়ায় পৌর শহরের শ্রী শ্রী..

প্রকাশ: 21 May 2024 । 21:45 | আপডেট: 21 May 2024 । 21:45

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় একটি মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাংচুর করেছে কিছু দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর দুইটার দিকে কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী নাট কেন্দ্রীয় মন্দিরে প্রবেশ করে শীতলা, কালী ও মনসা মন্দির ভাংচুর করে তারা। তবে সিসি ক্যামেরায় অচেনা এক ব্যক্তিকে ওই মন্দিরের প্রধান ফটক থেকে প্রবেশ করতে দেখা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে মন্দিরে কোন লোক ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে একটি কক্ষে থাকা তিনটি মন্দির ভাঙচুর করে পালিয়ে যায়। প্রতিমা ভাংচুরের খবরে মন্দির এলাকায় ভীড় করে শত শত সনাতনী নারী পুরুষ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!