কলাপাড়ায় আকষ্মিক বজ্রপাতে ইমারত শ্রমিক..
প্রকাশ: ২০ মে ২০২৪ । ২৩:০৪ | আপডেট: ২০ মে ২০২৪ । ২৩:০৪
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
কলাপাড়ায় আকষ্মিক বজ্রপাতে জাকির ফকির নামে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার শেষ বিকেলের দিকে নীলগঞ্জ ইউপির খলিলপুর গ্রামে এই শ্রমিকের মৃত্যু হয়। নিহত জাকির ওই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মোতালেব ফকিরের ছেলে।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য জহির জানান, জাকির নীলগঞ্জ ইউনিয়নের মহাসড়ক লাগোয়া খলিলপুর গ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রেজাউলের বাড়িতে কাজ করছিলেন। কিন্তু আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হন। এরপর তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.