নওগাঁর আত্রাইয়ে জিপিএ ৫ প্রাপ্ত..

প্রকাশ: 18 May 2024 । 22:08 | আপডেট: 18 May 2024 । 22:08

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ করেসপন্ডেন্টঃ

নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয় পরিষদের উদ্যোগে ২০২৪ সনে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২২৭ শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যার খবিরুল ইসলাম এর সভাপতিত্বে অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ওসি জহুরুল ইসলাম, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যক্ষ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সঞ্চিতা বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন থেকেই তোমাদের লক্ষ নির্ধারন করে পড়া চালিয়ে যাবে। কেননা তোমাদের নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি আছে। আর জ্ঞান বিবেক বুদ্ধি হীনেরা পশু সমতুল্য। এসময় কৃতি শিক্ষার্থীদের জুনিয়র হিসাবে কোন স্টেশনে পাবার আশা ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!