শ্রীপুরে বজ্রপাতে প্রাণ গেল নারীর

প্রকাশ: ১৮ মে ২০২৪ । ১৫:৪৭ | আপডেট: ১৮ মে ২০২৪ । ১৫:৪৭

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে শনিবার সকাল সাড়ে ৯টায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা আক্তার (৪৫) গলদাপাড়া গ্রামের মো: নূর হোসেনের স্ত্রী।

নিহতের ছেলে জহিরুল ইসলাম জানান, তার মা ফাতেমা আক্তার শনিবার সকালে নানার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন। ঝড় বৃষ্টি আসছে দেখে উঠান থেকে তিনি ধান উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে তার মা ফাতেমা আক্তারকে মাটিতে পরে থাকতে দেখেন। সাথে সাথে তার মাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা জানান, ওই নারীকে সকাল সাড়ে ১০দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তানসেন চৌধুরী বজ্রপাতে নারী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বজ্রপাতে তার শরিরের বাম পাশ ঝলসে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!