মির্জাগঞ্জে এসএসসিতে জমজ দুই ভাইয়ের..

প্রকাশ: 15 May 2024 । 21:49 | আপডেট: 15 May 2024 । 21:49

নেছার উদ্দীন রিপন, মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া যমজ দুই ভাই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ – ৫ অর্জন করেছে। এই যমজ দুই ভাই হলেন-আবদুল করিম শান্ত ও আবদুল রহিম শাওন। প্রকাশিত ফলাফলে তারা দুই ভাই একই নাম্বার পেয়ে জিপিএ-৫ পেয়েছে। দুই ভাইয়ের এমন সাফল্যে তাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও আত্মীয় স্বজনরা সহসকলে আনন্দিত।

যমজ দুইভাই শান্ত ও শাওন উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের প্রবাসী খোকন হাওলাদার ও ঝুমুর বেগম দম্পতির ছেলে। বর্তমানে তারা সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করেন।

জানা গেছে, যমজ দুইভাই শান্ত ও শাওন সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারা দুই ভাই একসঙ্গে সুবিদখালী আর. কে বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। গত সোমবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, যমজ ওই দুইভাই প্রত্যেকে ৯৬৯ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

জিপিএ-৫ পাওয়া জমজ দুই ভাই শান্ত ও শাওন বলেন, আমরা যমজ দুই ভাই একই বিদ্যালয়ে পড়েছি, একই ক্লাসে এবং একইসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে দুজনেই জিপিএ-৫ পেয়েছি। এই ফলাফলে আমার মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও আত্মীয় স্বজনরা সহসকলে খুব আনন্দিত। ভালো ফলাফল করার জন্য বাবা-মা সব সময় আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে ডাক্তার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছে আছে আমাদের।

মেধাবী দুই জমজ শিক্ষাথর্ীর বাবা খোকন হাওলাদার বলেন, আমার যমজ দুই ছেলে ছোট বেলা থেকেই খুব মেধাবী। ওরা দুইভাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। এসএসসিতে তাদের এই ফলাফলে আমার পরিবারের সকলেই অত্যন্ত খুশি হয়েছি। তারা দুই ভাই সামনে আরও ভালো ফলাফল করবে সেই প্রত্যাশা করি।

সুবিদখালী সরকারি র,ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুল জলিল বলেন, যমজ দুই ভাই ষষ্ঠ শ্রেণী থেকেই খুবই মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার জন্য কখনও শাসন করতে হয়নি। তাছাড়া ওরা অত্যন্ত নম্র, ভদ্র ও বিনয়ী। নিজেরাই সবসময় পড়াালেখার প্রতি মনোযোগী ছিল। তাদের এ সাফল্যে আমরা গর্বিত। দোয়া করি তারা ভবিষ্যতে অনেক বড় কিছু হোক এবং পিতা-মাতার মুখ উজ্জ্বল করুক।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!