পটুয়াখালীতে র‍্যাব – ৮ এর..

প্রকাশ: ১০ মে ২০২৪ । ১৫:০৩ | আপডেট: ১০ মে ২০২৪ । ১৫:০৩

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীর দুমকিতে মাহফিলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মোশারেফ মুন্সি (৫০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পরে ওই মামলার অন্যতম প্রধান ২ জন আসামী আঃ ছত্তার হাওলাদার(৫৫) ও মোঃ সালাউদ্দিন বাপ্পী (৩৫) কে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে র‌্যাব-৮ সিপিসি-১ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৯ মে) পটুয়াখালীর দুমকি থানায় ৩০২ ধারা (হত্যা মামলা) সংযোজিত হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে ২৪ ঘন্টার মধ্যে পটুয়াখালী জেলার সদর থানাধীন পুরাতন ফেরিঘাট মাঝগ্রাম এলাকার নিজ বাসা হতে ঐ দিন বিকালে গ্রেফতার করে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

প্রসঙ্গত, উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত আব্দুল গনি মাওলানার ছেলে মাওলানা মো: নেছার স্থানীয় একটি মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেন। কিন্তু সেই মাহফিলের কমিটিতে মুন্সি বাড়ির লোকজনের নাম না রাখায় নেছার মাওলানা পক্ষ ও সোবাহান মুন্সি পক্ষে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে ২৬ এপ্রিল সন্ধ্যায় মুন্সির বাজারে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হলে দুমকী থানায় মামলা হয়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন মোশারেফ মুন্সি ৭মে (মঙ্গলবার) মারা যান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!