বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল..
প্রকাশ: 13 May 2023 । 11:37 | আপডেট: 13 May 2023 । 11:37
শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট
বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শুক্রবার (১২ মে) রাত পৌনে ১১টায় নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ভোর পাঁচটা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নিবেন। বরিশাল নদী বন্দরে এখনো বিপদ সংকেতের আওতায় নেই।
আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।
এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ বরিশালের কর্তৃপক্ষ। এরই মধ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এ ব্যাপারে এ নদী বন্দর কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আমরা কোনো বিপদ সংকেতের আওতায় না এলেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী ১৪, ১৫ ও ১৬ মে বিশেষ সতর্ক অবস্থানে আছি আমরা। এরই মধ্যে বরিশাল নদী বন্দরের সব লঞ্চ কর্মচারী ও মালিকদের এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে। ৬ সদস্য নিয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তারা সার্বক্ষণিক মনিটরিং রাখবে নৌ-পথের।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.