কলাপাড়ায় টাকা দিলেই মিলবে উপবৃত্তি..

প্রকাশ: 8 May 2024 । 20:52 | আপডেট: 8 May 2024 । 20:52

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ার নিলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর নুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেট আবদুল মান্নানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ভাংঙ্গচুর, নিয়োগ বানিজ্যে জড়িত থাকার অভিযোগের পর এবার টাকা দিলেই মিলবে উপবৃত্তি, শিক্ষার্থীদের এ প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

বুধবার সরেজমিনে গিয়ে মিলেছে এসকল তথ্যের সত্যতা। শিক্ষার্থীরা জানান, ৬’শ টাকা দিলে সবাইকে উপবৃত্তি পাইয়ে দেবেন অর্থ আদায় করেছেন এই শিক্ষক। এছাড়াও অনেক শিক্ষার্থীদের কাছ থেকে বিগত দিনে ঘুষ নিলে তাদের তালিকায় নাম না আসায় টাকা ফেরত দেয়নি অভিযুক্ত শিক্ষক মান্নান। ফেরত দেয়নি শিক্ষার্থীদের।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. তুর্য রহমান মো. আবিদ হোসেন, জয় গাজী, মো. কিবরিয়া বলেন, আমরা স্যারের কাছে ৬শ’ত টাকা দিয়েছি উপবৃত্তির পাবার জন্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মো. রাহুল হাওলাদার বলেন, উপবৃত্তির তালিকায় নাম দেয়ার জন্য আমার বাবা মাদ্রাসায় এসে স্যারের কাছে ছয়শ টাকা দিয়ে গেছে। দশম শ্রেনির শিক্ষার্থী মোসা: তহাহমিনা উপবৃত্তির জন্য অনেক আগে ৬শত টাকা দিয়েছি। এবছর টাকা দেয়নি, এ অভিযোগ একাধিক শিক্ষার্থীর।

মাদ্রাসার সহকারি মৌলভী, শিক্ষক আব্দুল মজিদ জানায়, উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অফিস খরচের জন্য ৬শত টাকা করে নিয়েছে, অনেকের কাছ থেকে ৬’শত টাকার কম নিয়েছে। আরেক সহকারী সুপারিন্টেন্ডেট আবুল কালাম সত্যতা স্বীকার জানান, উপবৃত্তি পাইয়ে দেওয়ার জন্য অফিস খরচ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে টাকা উত্তোলন করছে। কত কি টাকা উত্তোলন করছেন তা আমার জানা নেই। কারণ আমরা শিক্ষার্থীদের পাঠদানে ব্যস্ত থাকি।

এবিষয় আক্কেলপুর মাদ্রাসার দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেট আব্দুল মান্নান বলেন, আমি ছাত্র-ছাত্রীর কাছ থেকে ভর্তি থেকে এ পর্যন্ত ৬শত টাকা করে নিয়েছি। উপবৃত্তির জন্য আমি টাকা নিয়েছি শিক্ষকরা বলেছে। টাকা উত্তোলনের সাথে শিক্ষকরা জড়িত, এতে আমি জড়িত নই।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানান, উপবৃত্তি পেতে টাকা দিতে হবে কেনো। তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!