কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে..

প্রকাশ: ৪ মে ২০২৪ । ১৮:০১ | আপডেট: ৪ মে ২০২৪ । ১৮:০১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

কলাপাড়ায় উফসি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (০৪ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মহিবুবর রহমান মহিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকের হাতে এসব সার ও বীজ তুলে দেন।

এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মোঃ নজরুল ইসলাম, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কৃষক-কৃষাণী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!