শ্রীমঙ্গলে ‘রেড আই ক্যাট স্নেক’..

প্রকাশ: ১১ মে ২০২৩ । ২২:২৩ | আপডেট: ১১ মে ২০২৩ । ২২:২৩

আতাউর রহমান কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল শহরের কলা বাজার থেকে একটি ‘রেড আই ক্যাট স্নেক’ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। আজ বৃহস্পতিবার রাত ৮ টায় এটিকে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গল কলাবাজারে একটি সাপ দেখে আতঙ্কিত হয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়য় স্হানীয় লোকজন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল তৎক্ষনাৎ কলা বাজারে গিয়ে সাপটি উদ্ধার করে। সাপটির নাম রেড আই ক্যাট স্নেক বলে জানিয়েছেন স্বপন দেব সজল।

পরে আজ রাত সাড়ে ৮ টার দিকে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্হাপনা বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম বন্যপ্রাণী বিভাগের লোকজন ও ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে সাথে নিয়ে লাউয়াছড়া জাতীয় পার্কে সাপটি অবমুক্ত করেন বলে জানিয়েছেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল ইসলাম।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!