নবাবগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

প্রকাশ: 14 April 2024 । 13:53 | আপডেট: 14 April 2024 । 13:53

মোঃ হাসিম উদ্দীন,ব্যুরো চীফ,রংপুরঃ

দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ঐতিহ্যের সাথে উদযাপন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। রবিবার(১ বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা পেশার লোকজনের অংশ গ্রহনে বাহারি সাজে সজ্জিত হয়ে ও বাদ্যের তালে তালে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের মুল সড়ক প্রদিক্ষন করে শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা এবং নবাবগঞ্জ শিল্পকলা একাডেমীর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!