ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর বাউফলে নিহত ২,..
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪ । ১৯:৩১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৪ । ১৯:৩১
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর বাউফলে দুইজন নিহত হয়েছে। ঝড়ের কবলে পরে তেতুলিয়া নদীতে নিখোঁজ রয়েছে আরো দুই জেলে। বজ্রপাতে মারা গেছে অন্তত ১০ টি গরু।
বাউফল থানার ওসি সোনিত কুমার গাইন জানান, সকাল সাড়ে ১০ টার পুরো এলাকায় রাতের মত অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় কাল বৈশাখী শুরু হলে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতসহ ঝড় হয় ।
ঝড়ে নজিরপুর ইউনিয়নের জহির সিকদারের কিশোর ছেলে মোহাম্মদ রাতুল শিকদার(১৫) বজ্রপাতে এবং দাসপাড়া ইউনিয়নের চর আলগি এলাকার বৃদ্ধ সাফিয়া বেগম(৮০) গাছ চাপা পরে মারা যান।
তিনি জানান, ঝড়ের কবলে পরে তেতুলিয়া নদীতে মাছ শিকার অবস্থায় নিখোঁজ রয়েছেন দুই জেলে মান্নান ফরাজীর ছেলে ইব্রাহিম ফরাজী(৪৩) ও মনু রাঢ়ীর ছেলে ইসমাইল রাঢ়ী(৪০)। তারা উভয়ই চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেলের বাসিন্দা।
তিনি আরো জানান, ঘূর্ণিঝড়ে কেশবপুর ইউনিয়নে ২টি,ধুলিয়ায় ৩টিসহ অন্তত ১০ টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম জানান, সদর থানার আউলিয়াপুরে বজ্রপাতে একটি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা সুনাম দেবনাথ জানান, জেলায় ঝড়ে শতাধীক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে বিভিন্ন এলাকা বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দুইজন নিহত হবার খবর পাওয়া গেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.